News71.com
 Bangladesh
 05 Sep 16, 12:46 AM
 295           
 0
 05 Sep 16, 12:46 AM

টেকনাফে জিপ উল্টে আহত ১২, আশংকাজনক ৪ ।।

টেকনাফে জিপ উল্টে আহত ১২, আশংকাজনক ৪ ।।

নিউজ ডেস্কঃ টেকনাফ সড়কের দমদমিয়ায় একটি জিপ (চাঁন্দের গাড়ি নামে পরিচিত) উল্টে ১২ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে আশংকাজনক ৪ জনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল রবিবার (০৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, টেকনাফ থেকে হ্নীলাগামী যাত্রী বোঝাই একটি চাঁন্দের গাড়ি হ্নীলা দমদমিয়া ন্যাচার পার্ক সংলগ্ন ব্রীজ এলাকায় অপরদিক থেকে আসা গাড়িকে সাইড দিতে গিয়ে উল্টে যায়। এসময় স্থানীয়রা এগিয়ে এসে আহত ১২ যাত্রীকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে প্রেরণ করে।


হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. প্রণয় রুদ্র আহতদের মধ্যে হ্নীলা নয়াপাড়া শরনার্থী ক্যাম্পের আমির হোসেনের ছেলে সুলতান, সোনা মিয়ার ছেলে সামশুল আলম, আলী আহমদের ছেলে শফিক আলম ও স্থানীয় সলিমসহ চার জনকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।


এছাড়া আহত ৮ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ হাসপাতালের সহকারী চিকিৎসক ইসকান্দর মির্জা। উল্টে যাওয়া জিপের অধিকাংশ যাত্রী টেকনাফ স্থল বন্দরের শ্রমিক ছিল বলে জানা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন