News71.com
 Bangladesh
 04 Sep 16, 11:51 PM
 348           
 0
 04 Sep 16, 11:51 PM

টাঙ্গাইলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ ।।

টাঙ্গাইলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ ।।

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের গোপালপুরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে কবির হোসেন (২২) নামে স্থানীয় এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। আজ রবিবার (০৪ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মডেকিলে কলজে হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি গোপালপুর উপজেলার ভোলারপাড়া গ্রামের ফজু মিয়ার ছেলে। নিহত কবির হোসেন হেমনগর ইউনিয়ন ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।


শনিবার হেমনগর কলেজের ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হয়।


স্থানীয়রা জানান, হেমেনগর কলেজ ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে দুটি গ্রুপে র্দীঘদিন থেকে দ্বন্দ্ব চলে আসছিল। এ দ্বন্দ্ব নিরসনে গতকাল শনিবার উভয় পক্ষ একত্রিত হলে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে বেঁধে গেলে ৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে গোপালপুর উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে গুরুতর আহত কবির হোসেনকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলজে হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছিল।

গোপালপুর থানা পুলশিরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল জলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রামরে বাড়িতে আনা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন