
নিউজ ডেস্কঃ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সিং ইনষ্টিটিউট এর সামনে থেকে ইমন হোসেন মুকুল (২২) নামে এক ভূয়া ডাক্তারকে আটক করা হয়েছে।
আজ রবিবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাম্প পুলিশ তাকে আটক করেন। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, আটক মুকুল গায়ে এ্যাপ্রোন পরে নার্সিং ইনস্টিটিউটের সামনে ঘোরাঘুরি করছিল। এ সময় ঢামেক ছাত্রদের সন্দেহ হয় এবং তাকে বিভিন্ন প্রশ্ন করে। প্রশ্নের উত্তরে মুকুল জানায়, সে ৭২ ব্যাচের ছাত্র। এর পরও শিক্ষার্থীদের সন্দেহ না কাটায় তাকে আরও প্রশ্ন করা হয়। এক পর্যায়ে মুকুল স্বীকার করে, সে ধানমন্ডির আনোয়ার খান মর্ডাণ হাসপাতালে ক্লিনারের কাজ করে, কলাবাগান এলাকায় থাকে। তার গ্রামের বাড়ি সাভার কাঠগড়া এলাকায়।
তার বন্ধু সুমন তাকে এখানে নিয়ে এসেছে। সুমন নার্সিংয়ের একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িত এবং ঢাকা মেডিক্যালের ডাক্তার পরিচয় দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজের ছাত্ররা তাকে মারধর করে পুলিশে সোর্পদ করে।
এসআই বাচ্চু আরো জানান, মুকুলের কাছ থেকে ডাক্তারদের ব্যবহৃত বিপি মেশিন, স্টেথস্কোপ এবং ইংরেজিতে Dr. shove ও Dr Rema লেখা দু’টি নেমপ্লেট উদ্ধার করা হয়। আর এ ভূয়া ডাক্তারের এ্যাপ্রোনে লেখা ছিল ‘Dr.shahriar nafiz’।