News71.com
 Bangladesh
 04 Sep 16, 10:58 PM
 362           
 0
 04 Sep 16, 10:58 PM

এবারের ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ।। ওবায়দুল কাদের

এবারের ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ।। ওবায়দুল কাদের

 

নিউজ ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের ঈদ যাত্রা হবে সস্তিদায়ক এবং ঈদকে সস্তিদায়ক করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি আজ ঢাকা-মাওয়া মহাসড়কের মাওয়া চৌরাস্তায় বিআরটিএ-এর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে এসে এসব কথা বলেন ।

মন্ত্রী বলেন, এবার ১ হাজার রোবার স্কাউট পশুর হাট এবং যেখানে যেখানে যানজট হয় সেসব জায়গায় নিয়োজিত থাকবে। তাদেরকে ইতোমধ্যে নিয়োগ দেয়া হয়েছে। তারা ৩ শিফটে ৪ দিন কাজ করবে। তিনি বলেন, হাইওয়ে পুলিশও তাদের দায়িত্ব পালন করবে। এছাড়া মালিক সমিতিও রোবার স্কাউট ও পুলিশকে সহযোগিতা করবে। এ ব্যাপারে তিনি মিডিয়ারও সহযোগিতা কামনা করেন ।

সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী বলেন, ঈদে ঘরমুখো মানুষের জন্য এবার ৮০টি বিআরটিসির নতুন বাস রির্জাভ রাখা হয়েছে। যাতে যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি পৌঁছুতে পারে। এ সময় তিনি নিজে রাস্তায় চলাচলরত গাড়ি থামিয়ে এগুলোর কাগজপত্র পরীক্ষা করেন এবং অবৈধ যানবাহন গুলোকে মামলা ও জরিমানার নির্দেশ দেন ।

মন্ত্রী জানান, ঢাকা-মাওয়া মহাসড়কের তেঘড়ীয়া, নিতলা ও মাওয়া চৌরাস্তায় বিআরটিএ’র ভ্রম্যমান আদালত বসানো হয়েছে। ৩টি ভ্রম্যমান আদালতের মাধ্যামে বিভিন্ন অনিয়মের কারণে ৩৫টি যানবাহনকে ২৮টি মামলা ও ৩৫ হাজার ২ শ’ টাকা জরিমানা করা হয়েছে। বিআরটিএ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুস সালাম ও মোটরযান পরিদর্শক (মুন্সীগঞ্জ) মো. সাখাওয়াত হোসেন এ সময় সেখানে উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন