News71.com
 Bangladesh
 04 Sep 16, 05:49 PM
 312           
 0
 04 Sep 16, 05:49 PM

মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট নয়

মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট নয়

 

নিউজ ডেস্ক: সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদে ঘরমুখো মানুষের স্বস্তিতে বাড়ি ফেরা নিশ্চিত করতে বিআরটিসির ৮০টি বিশেষ বাস প্রস্তুত রাখা হয়েছে। আজ রবিবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেছেন।

তিনি বলেছেন, এবারের ঈদে ঘরমুখো মানুষের স্বস্তিতে বাড়ি ফেরা নিশ্চিত করতে বিআরটিসির ৮০টি বাস প্রস্তুত রয়েছে। যাত্রীদের ভ্রমণ এবার স্বাস্তিদায়ক হবে। যাত্রীদের নিবিঘ্নে বাড়িতে যাতায়াতের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি আরও বলেছেন, দেশের সকল মহাসড়কের পাশে কোরবানির পশুরহাট বসা নিষিদ্ধ করা হয়েছে। মহাসড়কে গাড়ি চালকদের বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে যানজটের সৃষ্টি হয়। এজন্য যানজট নিরসনে এক হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়া হয়েছে।

এরপরে মন্ত্রী এ রুটে বিভিন্ন যাত্রীবাহী যানবাহনের কাগজপত্র ও ফিটনেস পরীক্ষা করেন। তখন তিনি বলেছেন, ঢাকা-মাওয়া মহাসড়কের তেঘড়ীয়ায়, নিতলা ও মাওয়া চৌরাস্তায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত বসানো হয়েছে। ৩টি ভ্রাম্যমাণ আদলতের মাধ্যামে ৩৫টি বিভিন্ন যানবাহনকে মামলা ২৮টি মামলা ও ৩৫ হাজার ২ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। তখন সড়ক ও জনপদ ও বিআরটিএর বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন