
নিউজ ডেস্ক : আওয়ামিলীগের কেন্দ্রিয় নেতাকে অবাঞ্ছিত করলেন আওয়ামিলীগের স্থানীয় নেতারা ।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় মাদারীপুর জেলার শিবচরে আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর (দক্ষিণ) শ্রমিক লীগের সভাপতি সামচুল আলম বকুল ও তাদের ছোট ভাই চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুর রহমান বাবুলকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন স্থানীয় নেতাকর্মীরা। আজ রোববার সন্ধ্যায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে স্থানীয় নেতারা তাঁদের প্রতিহত করারও ঘোষণা দেন।
স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, আসন্ন ২২ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার মাদবরচর ইউনিয়নে আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজের ছোট ভাই সাইদুর রহমান বাবুলসহ তিনজন দলীয় মনোনয়ন চান। কিন্তু দলীয় মনোনয়ন পান বর্তমান ইউপি চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহমুদ। এরপরও দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাইদুর রহমান বাবুল নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। আর এতেই ক্ষুব্ধ সহানীয় আওয়ামিলীগের নেতারা এমন সিদ্ধান্ত নিলেন।