News71.com
 Bangladesh
 20 Jun 26, 01:25 PM
 2           
 0
 20 Jun 26, 01:25 PM

ঐতিহ্যবাহী খাকি পোশাকে ফিরছে পুলিশ॥ মহানগরে থাকছে লাইট অলিভ শার্ট  

ঐতিহ্যবাহী খাকি পোশাকে ফিরছে পুলিশ॥ মহানগরে থাকছে লাইট অলিভ শার্ট   

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে আবারও পরিবর্তন আনা হয়েছে। নতুন সংশোধিত বিধিমালা অনুযায়ী জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যরা ঐতিহ‍্যবাহী খাকি রঙের ট্রাউজার সাথে গাঢ় নীল রঙের শার্ট পরবেন। তবে মহানগর পুলিশের (মেট্রোপলিটন) সদস্যদের জন্য শার্টের রং নির্ধারণ করা হয়েছে লাইট অলিভ। গত বৃহস্পতিবার ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’ সংশোধন করে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পুলিশ আইন, ১৮৬১-এর ১২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এই সংশোধনী অনুমোদন করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগে নির্ধারিত আয়রন রঙের শার্টের পরিবর্তে জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের সদস্যদের জন্য গাঢ় নীল রঙের শার্ট নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে মহানগর পুলিশের সদস্যরা পরবেন লাইট অলিভ রঙের শার্ট। একই সঙ্গে কফি রঙের ট্রাউজারের পরিবর্তে খাকি রঙের ট্রাউজার পরিধানের নির্দেশনা দেওয়া হয়েছে।শীতকালীন পোশাকেও পরিবর্তন
শুধু শার্ট-ট্রাউজার নয়, শীতকালীন পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। আয়রন রঙের জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলওভারের পরিবর্তে গাঢ় নীল রঙের পোশাক ব্যবহার করা হবে। তবে মহানগর পুলিশের জন্য জ্যাকেটের রংও লাইট অলিভ নির্ধারণ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন