News71.com
 Bangladesh
 18 Jun 26, 01:15 AM
 10           
 0
 18 Jun 26, 01:15 AM

পুলিশের সাবেক আইজি বেনজীরকে ফিরিয়ে আনতে দুদকের চিঠি॥

পুলিশের সাবেক আইজি বেনজীরকে ফিরিয়ে আনতে দুদকের চিঠি॥

 

 

 

 

নিউজ ডেস্কঃ দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৬ জুন) দুদকের উপ পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধপত্র পাঠানো হয়েছে। দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে দুর্নীতির সব নথিপত্র গোছাচ্ছে দুদক।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে কূটনৈতিক চ্যানেলে এই নথিগুলো দ্রুত পাঠানো হবে বলে জানিয়েছে সংস্থাটি। এর আগে গত সোমবার (১৫ জুন) আকতারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দুবাইতে গ্রেপ্তার হওয়া বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সমস্ত নথিপত্র তৈরির প্রস্তুতি চলছে। দুর্নীতির এসব নথিপত্র চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হবে কূটনৈতিক চ্যানেলে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রমাণ শতভাগ সঠিক না হলে তাকে ফেরানো কঠিন হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন