News71.com
 Bangladesh
 27 Apr 26, 11:08 AM
 8           
 0
 27 Apr 26, 11:08 AM

সিরিয়ার ক্ষমতাচ‍্যুত প্রেসিডেন্ট আসাদ ও তার সহযোগীদের বিচার কার্যক্রম শুরু॥  

সিরিয়ার ক্ষমতাচ‍্যুত প্রেসিডেন্ট আসাদ ও তার সহযোগীদের বিচার কার্যক্রম শুরু॥   

নিউজ ডেস্কঃ সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদ ও তার সরকারের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে বিচার কার্যক্রমের প্রথম শুনানি আজ রোববার অনুষ্ঠিত হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন আদালতে সরাসরি হাজির ছিলেন। আসাদ ও তার ভাই মাহের আল-আসাদ সিরিয়া থেকে পালিয়ে গেছেন। তাদের অনুপস্থিতিতেই বিচার হবে। তবে তাদের এক আত্মীয় ও সাবেক নিরাপত্তা কর্মকর্তা আতেফ নাজিবকে হাতকড়া পরা অবস্থায় আদালতে হাজির করা হয়। দামেস্ক থেকে এএফপি জহানায়, শুনানি শুরু করে বিচারক ফখর আল-দীন আল-আরিয়ান বলেন, ‘আজ আমরা সিরিয়ায় অন্তর্বর্তীকালীন বিচার প্রক্রিয়ার প্রথম বিচার কার্যক্রম শুরু করছি।’

তিনি বলেন, ‘এতে হেফাজতে থাকা এবং আদালতে উপস্থিত একজন আসামির পাশাপাশি বিচার থেকে পালিয়ে যাওয়া আসামিরাও অন্তর্ভুক্ত রয়েছে।’ নাম প্রকাশ না করার শর্তে এক বিচারিক সূত্র এএফপিকে জানায়, এ কার্যক্রমের মাধ্যমে আসাদ, তার ভাই এবং নাজিবের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে বিচার শুরুর প্রস্তুতি শুরু হলো। ২০২৫ সালের জানুয়ারিতে আসাদ সরকারের পতনের পর গ্রেপ্তার হওয়া নাজিবকে দামেস্কের আদালতে ডোরাকাটা কারাবন্দির পোশাকে হাজির করা হয়। তিনি এর আগে দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে সিরিয়ার রাজনৈতিক নিরাপত্তা শাখার প্রধান ছিলেন। ২০১১ সালে ওই দারাতেই সিরিয়ার গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন