News71.com
 Bangladesh
 20 Feb 26, 12:09 PM
 1           
 0
 20 Feb 26, 12:09 PM

২৬ ফেব্রুয়ারি হতে যাচ্ছে জাতীয় সংসদের প্রথম অধিবেশন॥  

২৬ ফেব্রুয়ারি হতে যাচ্ছে জাতীয় সংসদের প্রথম অধিবেশন॥   

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে ২৬ ফেব্রুয়ারি অধিবেশন শুরুর বিষয়ে আলোচনা ও প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের অধিবেশন আহ্বান করতে হয় এবং তিনি তা প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শক্রমে করেন। গত ১৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যদের গেজেট প্রকাশিত হওয়ায় আগামী ১৪ মার্চের মধ্যেই প্রথম অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্যরা ১৭ ফেব্রুয়ারি শপথ নিয়েছেন। এদিকে অধিবেশন আহ্বান বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়ার কথা এখনো জানানো হয়নি বলে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানিয়েছেন। তিনি বলেন, শপথ গ্রহণের এক মাসের মধ্যে অধিবেশন বসার বিধান রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন