News71.com
 Bangladesh
 30 Apr 25, 06:03 PM
 117           
 0
 30 Apr 25, 06:03 PM

৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা॥আজ হতে পারে শিলাবৃষ্টি

৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা॥আজ হতে পারে শিলাবৃষ্টি

 

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগেই দমকা হাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমানের স্বাক্ষর করা পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলে হয়, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আজ বুধবার রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই মাত্রায় থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়। আগামীকাল বৃহস্পতিবারও আবহাওয়ার এ ধারা অব্যাহত থাকতে পারে। সেদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি অথবা বিদ্যুৎ চমকানো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা থাকলেও সারাদেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত এবং দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন