News71.com
 Bangladesh
 13 Apr 25, 02:08 PM
 108           
 0
 13 Apr 25, 02:08 PM

২০০৯-২৪ সাল পর্যন্ত ঢাবি শিক্ষক নিয়োগে দুর্নীতি তদন্তে কমিটি গঠন॥

২০০৯-২৪ সাল পর্যন্ত ঢাবি  শিক্ষক নিয়োগে দুর্নীতি তদন্তে কমিটি গঠন॥

 

 

 

 

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোনো অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি হয়ে থাকলে তা তদন্ত করে দেখার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য ড. তাজমেরী এস এ ইসলামকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।  কমিটির অন্যান্য সদস্যরা হলেন অধ্যাপক ড. মামুন আহমেদ প্রো-উপচার্য (শিক্ষা) ঢাকা বিশ্ববিদ্যালয়, লোক প্রশাসন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য ড. আকা ফিরোজ আহমদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন