
নিউজ ডেস্কঃ দেশের সকল মাদ্রাসায় নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদ্যাপন করতে জরুরি নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। গত বুধবার (০৯ এপ্রিল) এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।অফিস আদেশে বলা হয়, দেশের সব মাদ্রাসায় নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে এবং সাড়ম্বরে দুদিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করতে হবে। জাতীয় চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর নববর্ষ উদ্যাপনের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব মাদ্রাসায় এই উৎসবের আয়োজন করতে হবে। এর আগে, নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদ্যাপন করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই আদেশ মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তা এবং সরকারি-বেসরকারি স্কুল-কলেজের প্রধানদের পাঠানো হয়েছে।