
নিউজ ডেস্কঃ সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুটি হাসপাতাল ও পাঁচটি নগর মাতৃসদন এ করোনা টিকাদান কার্যক্রমসহ অন্যান্য স্বাস্থ্যসেবা এবং করপোরেশনের অত্যাবশ্যকীয় সেবা কার্যক্রম চলমান থাকবে। এ ছাড়াও স্বাস্থ্যবিধি তদারকি এবং মশার লার্ভার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ মঙ্গলবার বিকেলে ঢাকা দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবনের বুড়িগঙ্গা হলে করোনা ভাইরাস বিস্তার রোধে সরকার ঘোষিত 'সর্বাত্মক লকডাউন' বাস্তবায়ন এবং করপোরেশনের জরুরি সেবা কার্যক্রম সংক্রান্ত এক সভায় তিনি এই কথা বলেন।