News71.com
 Bangladesh
 12 Apr 21, 12:03 AM
 205           
 0
 12 Apr 21, 12:03 AM

মামুনুল হক কাণ্ডে সোনারগাঁয়ে হেফাজতের আরও ১০ কর্মী গ্রেফতার।।

মামুনুল হক কাণ্ডে সোনারগাঁয়ে হেফাজতের আরও ১০ কর্মী গ্রেফতার।।

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক কাণ্ডে তাণ্ডব সৃষ্টির ঘটনায় সংগঠনটির ১০ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাাফিজুর রহমান।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানায়, সহিংসতা ও নাশকতা সৃষ্টির ঘটনায় দায়ের করা মামলায় বেশ কয়েকজন আসামিকে রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। আটকরা হলেন মো. মিন্টু (২৮), নবীর হোসেন (৩২), কবির হোসেন (৪৫), মাওলানা হাবিবুর রহমান (৩৪), আমজাদ হোসেন (৫৫), যোবায়ের আহম্মেদ (২১), মো. সোহাগ (২১), লোকমান হোসেন (৩২), শহীদুল ইসলাম (৩১) ও মো. হাসান (৩৫)। এরা হেফাজতের সক্রিয় কর্মী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন