News71.com
 Bangladesh
 11 Apr 21, 03:02 PM
 194           
 0
 11 Apr 21, 03:02 PM

নিষেধাজ্ঞা অমান্য।। ভোলায় ৩১ জেলের জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য।। ভোলায় ৩১ জেলের জরিমানা

নিউজ ডেস্কঃ নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনায় ইলিশ ধরার দায়ে ৩১ জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১০ এপ্রিল) ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান এ রায় দেন। এছাড়াও অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও চারটি নৌকা জব্দ করা হয়েছে। ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা জামাল হোসেন জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় অভয়াশ্রমে ইলিশের শিকারের সময় ৩৫ জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে অপরাধ স্বীকার করায় ৩১ জনকে চার হাজার করে ১ লাখ ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অন্য চারজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন