News71.com
 Bangladesh
 18 Mar 21, 10:05 PM
 257           
 0
 18 Mar 21, 10:05 PM

জাতীর পিতার জন্মশতবার্ষিকী কাল বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ মোনাজাত॥

জাতীর পিতার জন্মশতবার্ষিকী কাল বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ মোনাজাত॥

নিউজ ডেস্কঃ সারাদেশের সকল মসজিদে আগামীকাল শুক্রবার (১৯ মার্চ ২০২১) জুমার নামাজ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়া অন্যান্য ধর্মাবলম্বীগণ নিজ নিজ উপাসনালয়ে সুবিধাজনক সময়ে এ উপলক্ষে প্রার্থনা সভার আয়োজন করবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন