News71.com
 Bangladesh
 18 Mar 21, 09:49 PM
 281           
 0
 18 Mar 21, 09:49 PM

করোনার ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে।। নতুন নির্দেশনা দিলেন আইজিপি বেনজীর আহমেদ

করোনার ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে।। নতুন নির্দেশনা দিলেন আইজিপি বেনজীর আহমেদ

নিউজ ডেস্কঃ দেশে করোনার ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা বাণিজ্য ও কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। এমন নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বৃহস্পতিবার (১৮ মার্চ) করোনা বিষয়ক এক সংবাদ ব্রিফিংয়ে এ নির্দেশনা দেন তিনি। আইজিপি বলেন, করোনা নিয়ন্ত্রণে ২১ মার্চ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলায় উদ্বুদ্ধকরণ কর্মসূচি চালাবে বাংলাদেশ পুলিশ। করোনা প্রতিরোধে সবাইকে অবশ্যই মাস্ক পরে কাজকর্ম চালাতে হবে। মাস্ক ছাড়া যেন কেউ বাইরে বের না হয়। প্রয়োজনে বিনামূল্যে মাস্ক বিতরণও করবে পুলিশ। জনসমাবেশ যদি করতেই হয় তবে তা অনুমতি নিয়ে এবং স্বাস্থ্যবিধি মেনে করতে হবে বলেও জানান পুলিশ মহাপরিদর্শক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন