News71.com
 Bangladesh
 16 Mar 21, 07:56 PM
 250           
 0
 16 Mar 21, 07:56 PM

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে ঢাকা আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ॥

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে ঢাকা আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ॥

নিউজ ডেস্কঃ আগামীকাল ১৭ মার্চ ঢাকা সফরে আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সফরের সূচনায় তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। দুই দিন সফরের প্রথম দিনে জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন মালদ্বীপের রাষ্ট্রপতি। দ্বিতীয় দিনে তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এরপর আগামী ১৯ মার্চ সকালে ঢাকা ত্যাগ করবেন তিনি।

প্রসঙ্গত, আজ মঙ্গলবার (১৬ মার্চ) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ আগামী ১৭-১৯ মার্চ বাংলাদেশ সফর করবেন। এছাড়াও মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী, ইকনোমিক ডেভেলপমেন্ট মন্ত্রী ও অন্যান্য পদস্থ কর্মকর্তারা তার সফরসঙ্গী হবেন। রাষ্ট্রীয় এ সফরে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আনুষ্ঠানিক বৈঠক হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন