News71.com
 Bangladesh
 31 Jan 21, 05:23 PM
 272           
 0
 31 Jan 21, 05:23 PM

শেরপুরে ট্রাক চাপায় নিহত ৪ জন।।

শেরপুরে ট্রাক চাপায় নিহত ৪ জন।।

 

নিউজ ডেস্কঃ শেরপুরে ট্রাক চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। আজ রবিবার সকাল ৭টার দিকে ঝিনাইগাতী থেকে শেরপুরগামী সিএনজির সাথে ট্রাকের সংঘর্ষে মির্জাপুর নামক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে।

 

সংঘর্ষে ঘটনাস্থলেই তিন সিএনজি যাত্রী নিহত হন। হাসপাতালে আনার পর আরও একজন  মারা যান। গুরুতর আহত একজন হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক। স্থানীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন