News71.com
 Bangladesh
 29 Jan 21, 11:07 AM
 211           
 0
 29 Jan 21, 11:07 AM

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা।।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা।।

 

নিউজ ডেস্কঃ দক্ষিণ আফ্রিকায় জোহানেসবার্গে সন্ত্রাসীরা জাহাঙ্গীর আলম (৩৫) নামে বাংলাদেশি এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে। এসময় নিহতের  ছোট ভাই মনির হোসেন (৩০) গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার রাতে দক্ষিণ আফ্রিকার নিউর‌্যানন্ডস এলাকায় এ ঘটনা ঘটে। গুলিতে নিহত জাহাঙ্গীর আলম নোয়াখালীর কবিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের সওদাগর বাড়ির দুলু মিয়ার ছেলে।

 

জানা যায়, সন্ত্রাসীরা ডাকাতির উদ্দেশ্য নিয়ে দোকানে এসে হামলা চালায়। এসময় জাহাঙ্গীর দোকান থেকে বের হতে চাইলে সন্ত্রাসীরা তাকে গুলি করলে সে দোকানের সামনেই গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং তার ছোট ভাই মনির হোসেন গুলিব্ধি হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন