News71.com
 Bangladesh
 29 Jan 21, 11:05 AM
 204           
 0
 29 Jan 21, 11:05 AM

বঙ্গবন্ধুর আদর্শ হত্যাকারীদের দেশ থেকে উচ্ছেদের হুঁশিয়ারি কৃষিমন্ত্রীর।।

বঙ্গবন্ধুর আদর্শ হত্যাকারীদের দেশ থেকে উচ্ছেদের হুঁশিয়ারি কৃষিমন্ত্রীর।।

 

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধুর আদর্শ হত্যাকারীদের দেশ থেকে উচ্ছেদ করার হুঁশিয়ারি দিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে চায় তাদের বাংলার মাটি থেকে নির্মূল করব, উচ্ছেদ করব। যে আদর্শ ধারণ করে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, সেই আদর্শ আজও অটুট ও অম্লান রয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটরিয়ামে আয়োজিত ‘প্রয়াত বরেণ্য কৃষিবিদ আব্দুল মান্নান ও শওকত মোমেন শাহজাহানের স্মরণসভায়’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

 

প্রয়াত আব্দুল মান্নান ও শওকত মোমেন শাহজাহানকে স্মরণ করে ড. রাজ্জাক বলেন, তাদের আজীবন আদর্শ ছিল বঙ্গবন্ধুর আদর্শ। সেই আদর্শের লক্ষ্য অর্জনের জন্য তারা যে রাজনৈতিক পথটি বেছে নিয়েছিলেন, সে পথটিও ছিল বঙ্গবন্ধুর। আদর্শ থেকে বিচ্যুত না হয়ে তারা আমৃত্যু মানুষের কল্যাণ ও মঙ্গলের কাজ করে গেছেন। সেই আদর্শকে ধারণ করে মানুষের কল্যাণে এগিয়ে আসলেই আজকের এই স্মরণ সভার সার্থকতা আসবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন