
নিউজ ডেস্কঃ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার কাছে কোটি কোটি টাকায় পুরোনো ধাতব মুদ্রা বিক্রির লোভ দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে দেড় কোটি টাকা হাতিয়ে নিয়েছে বাংলাদেশের একটি প্রতারক চক্র। সম্প্রতি এই চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
সকালে রাজধানী ঢাকার ধানমন্ডিতে পিবিআই এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সম্পর্কিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রতারক চক্রের সদস্যরা পুরোনো ধাতব মুদ্রা, টক্কর (এক প্রকার গিরগিটি) এবং সীমান্ত পিলারকে মূল্যবান বস্তু হিসেবে উপস্থাপন করে সেগুলো বিক্রির নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নিত।