News71.com
 Bangladesh
 28 Jan 21, 08:20 PM
 262           
 0
 28 Jan 21, 08:20 PM

দেশে ২০২০ সালে কাতার চ্যারিটির সেবা পেয়েছে ৭ লাখ মানুষ।।

দেশে ২০২০ সালে কাতার চ্যারিটির সেবা পেয়েছে ৭ লাখ মানুষ।।

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক দাতব্য সংস্থা কাতার চ্যারিটি ২০২০ সালে বাংলাদেশে উন্নয়ন ও সমাজকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রায় ৭ লাখ মানুষের কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছে দিয়েছে। আজ সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছর ‘ওয়াটার ও সেনিটেশন’ প্রকল্পের আওতায় উপকূলীয় জেলাগুলোতে ৩ হাজার গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। এতে প্রায় ৪ লাখ মানুষ নিরাপদ ও সুপেয় পানির সুবিধা পাচ্ছে। টেকনাফে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় সরবরাহকৃত নিরাপদ পানির সুবিধা পেয়েছে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরাসহ প্রায় ২ লাখ মানুষ। 

 

সেখানে স্থাপিত স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে ওষুধসহ নানা সেবা পেয়েছে ১৬ হাজারের বেশি রোহিঙ্গা পরিবার।  ২০২০ সালে শিক্ষা ও আবাসিক সুবিধা সম্বলিত চারটি নতুন এতিমখানা নির্মাণ ছাড়াও দেশের প্রায় সাড়ে ৩ হাজার এতিম শিশুকে বছরব্যাপী আর্থিক সহায়তা দিয়েছে কাতার চ্যারিটি। উচ্চশিক্ষার জন্য স্কলারশীপ পেয়েছে ১৩৬ জন ছাত্র। ৮টি পরিবারকে নতুন ঘর করে দেয়া হয়েছে। বছরব্যাপী আর্থিক সুবিধা পেয়েছে ৪০টি দরিদ্র পরিবার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন