News71.com
 Bangladesh
 28 Jan 21, 08:20 PM
 277           
 0
 28 Jan 21, 08:20 PM

করোনার টিকা নিতে ২৪ ঘণ্টায় ১২৫৩ জনের নিবন্ধন।।

করোনার টিকা নিতে ২৪ ঘণ্টায় ১২৫৩ জনের নিবন্ধন।।

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা দেওয়া শুরু হয়েছে। টিকা নিতে চলছে ডিজিটাল নিবন্ধন। গতকাল বুধবার  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল নিবন্ধন প্ল্যাটফর্ম ‘সুরক্ষা’ অ্যাপে অনলাইন নিবন্ধন উদ্বোধন করেন। এরপর প্রথম ২৪ ঘণ্টায় নিবন্ধন করেছেন ১ হাজারেরও বেশি মানুষ।

 

আজ বৃহস্পতিবার দুপুর ৩টা পর্যন্ত প্রায় ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫৩ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সিস্টেম অ্যানালিস্ট মাসুম বিল্লাহ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন