News71.com
 Bangladesh
 28 Jan 21, 08:18 PM
 203           
 0
 28 Jan 21, 08:18 PM

কুয়েতের আদালতে এমপি পাপুলের চার বছরের সাজা।।

কুয়েতের আদালতে এমপি পাপুলের চার বছরের সাজা।।

 

নিউজ ডেস্কঃ মানবপাচার ও অর্থপাচারের অভিযোগে লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম ওরফে পাপুলকে চার বছরের সাজা দিয়েছে কুয়েতের আদালত। সেই সাথে আদালত তাকে ১৯ লাখ দিনার জরিমানা করেছে। আজ বৃহস্পতিবার পাপুলের মামলার রায় ঘোষণা করা হয়।

 

গত বছরের ২৬ নভেম্বর এ মামলার শুনানি শেষে কুয়েতের অপরাধ আদালতের বিচারক আব্দুল্লাহ আল-ওসমান এই দিন ধার্য করেন। বর্তমানে পাপুল সে দেশের কারাগারে রয়েছেন। অর্থ ও মানবপাচার এবং ঘুষ গ্রহণের অভিযোগে গত বছরের ৬ জুন রাতে কুয়েতের মুশরেফ আবাসিক এলাকা থেকে পাপুলকে গ্রেফতার করে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। একই বছরের ১৭ সেপ্টেম্বর তার বিরুদ্ধে করা মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন