News71.com
 Bangladesh
 28 Jan 21, 08:17 PM
 193           
 0
 28 Jan 21, 08:17 PM

দে‌শে ফির‌লেন ভারতের কারাগার থেকে মুক্ত ১৯ বাংলাদেশি।।

দে‌শে ফির‌লেন ভারতের কারাগার থেকে মুক্ত ১৯ বাংলাদেশি।।

 

নিউজ ডেস্কঃ ভারতের বিভিন্ন কারাগারে দীর্ঘদিন কারাভোগ করা ১৯ বাংলাদেশি দেশে ফিরেছেন। এর মধ্যে পাঁচজন নারী। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিলেটের বিয়ানীবাজার শেওলা সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন। বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে  ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। বিজিবির কার্যকর উদ্যোগে প্রত্যাবাসনের নির্দেশনা প্রাপ্তির পর দ্রুততম সময়ে তারা দেশে ফিরতে পেরেছেন।

 

বিজিবি সূত্র জানায়, বাংলাদেশে প্রবেশের আগে শেওলা আইসিপিতে নিয়োজিত মেডিকেল অফিসার কর্তৃক বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাদের সবার করোনা নেগেটিভ সনদ থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে অবশ্যই ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়। এ সময় বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী শহীদুল্লাহ, বিয়ানীবাজার থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন