News71.com
 Bangladesh
 28 Jan 21, 07:03 PM
 228           
 0
 28 Jan 21, 07:03 PM

গ্রামীণফোনের ১৪৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা।।

গ্রামীণফোনের ১৪৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা।।

 

নিউজ ডেস্কঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য ১৪৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৭.৫৪ টাকা। ২০২০ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮.৫৯ টাকায়। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ ফেব্রুয়ারি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন