News71.com
 Bangladesh
 28 Jan 21, 07:00 PM
 225           
 0
 28 Jan 21, 07:00 PM

৪ দিনের সরকারি সফরে দিল্লি গেলেন পররাষ্ট্র সচিব মোমেন।।

৪ দিনের সরকারি সফরে দিল্লি গেলেন পররাষ্ট্র সচিব মোমেন।।

 

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন চারদিনের সফরে দিল্লি গিয়েছেন। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর চূড়ান্ত করতেই মূলত তিনি দিল্লি গেছেন। একইসঙ্গে তিনি সেখানে ফরেন অফিস কনসালটেশন বৈঠকে যোগ দেবেন।

 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ২৮-৩১ জানুয়ারি দিল্লি সফর করবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বশরীরে ঢাকা সফরে আমন্ত্রণ জানাবেন তিনি। করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে ২৬ মার্চ ঢাকা আসতে পারেন মোদী।

 

শুক্রবার (২৯ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টন, বাণিজ্য, রেল যোগাযোগ, করোনা ভাইরাস প্রতিরোধে টিকা সহযোগিতা ইত্যাদি নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন