
নিউজ ডেস্কঃ ভারতে পাচারকালে সাতক্ষীরার কুলিয়াডাঙ্গা সীমান্ত থেকে ২২ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে ১০ নারী, ১০ পুরুষ ও দুটি শিশু রয়েছে। এ সময় নাসিমা খাতুন নামের এক পাচারকারীকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ভোরে সাতক্ষীরা সদর থানা পুলিশ তাদের উপজেলার বাঁশদহা ইউনিয়নের কুলিয়াডাঙ্গা গ্রামের মানবপাচারকারী দালাল মোকলেসুরের বাড়ি থেকে উদ্ধার করে। তাদের মধ্যে ১৫ জনের বাড়ি নড়াইল জেলায়। অন্যদের বাড়ি রংপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় বলে জানিয়েছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, গোপনসূত্রে খবর পেয়ে কুলিয়াডাঙ্গা গ্রামের মোকলেসুরের বাড়ি থেকে ২২ জনকে উদ্ধার করা হয়েছে। এ সময় মোকলেসের স্ত্রী নাসিমা খাতুনকে গ্রেফতার করা হয়।