News71.com
 Bangladesh
 28 Jan 21, 01:46 PM
 242           
 0
 28 Jan 21, 01:46 PM

তৃতীয় দফায় স্বেচ্ছায় ভাসানচর যাচ্ছে আরও ৩ হাজার রোহিঙ্গা।।

তৃতীয় দফায় স্বেচ্ছায় ভাসানচর যাচ্ছে আরও ৩ হাজার রোহিঙ্গা।।

 

নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন শিবির থেকে তৃতীয় দফায় প্রায় তিন হাজার রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুর থেকে এসব রোহিঙ্গাকে চট্টগ্রামের উদ্দেশে নিয়ে যাওয়া হবে। শুক্রবারও (২৯ জানুয়ারি) এ প্রক্রিয়া চলবে।

 

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসু দ্দৌজা নয়ন জানান, স্বেচ্ছায় যেতে আগ্রহী এমন প্রায় তিন হাজার রোহিঙ্গার তালিকা তৈরি করা হয়েছে। ইতোমধ্যে তাদের অনেককে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ ও ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। সেখান থেকে তাদের চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে। প্রথমে শিবির থেকে চট্টগ্রামে নৌবাহিনীর জেটি ঘাটে পরে সেখান থেকে ট্রলারে করে রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাওয়া হবে। প্রাথমিকভাবে স্বেচ্ছায় যেতে আগ্রহী তিন হাজার রোহিঙ্গাকে তালিকাভুক্ত করা হলেও এ সংখ্যা তিন হাজারের কম-বেশি হতে পারে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন