News71.com
 Bangladesh
 28 Jan 21, 01:45 PM
 277           
 0
 28 Jan 21, 01:45 PM

স্যামসাং মোবাইল আমদানি নয়, তৈরি হবে দেশেই।। আইসিটি প্রতিমন্ত্রী পলক

স্যামসাং মোবাইল আমদানি নয়, তৈরি হবে দেশেই।। আইসিটি প্রতিমন্ত্রী পলক

 

নিউজ ডেস্কঃ আগামী বছর থেকে স্যামসাং মোবাইল ফোন আর আমদানি করা হবে না, দেশেই তৈরি করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, আগামী কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ ডিজিটাল ডিভাইস রফতানিকারক দেশ হিসেবে বিশ্বে নিজেদের সক্ষমতার পরিচয় দেবে। বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার আমতলা এলাকায় ফেয়ার গ্রুপের স্যামসাং এসি কারখানার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। 

 

মন্ত্রী বলেন, ফেয়ার গ্রুপের সাহসী নেতৃত্বে গত দুই বছরে স্যামসাং এখানে প্রায় ১৫ লাখ মোবাইল ফোন সেট তৈরি করেছে। আগামী বছর থেকে এ কারখানা ২৫ লাখ মোবাইল ফোন তৈরি করবে। ২০২২ সাল থেকে বাংলাদেশে আর কোনো স্যামসাং মোবাইল আমদানি হবে না। আগামী দুই-এক বছরের মধ্যে স্যামসাংয়ের টিভি, রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার ও স্মার্টফোন কেবল বাংলাদেশে তৈরিই হবে না, বিদেশে রফতানিও শুরু হবে। অল্পদিনের মধ্যেই আমরা ডিজিটাল ডিভাইস রফতানিকারক দেশে পরিণত হবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন