News71.com
 Bangladesh
 28 Jan 21, 01:45 PM
 271           
 0
 28 Jan 21, 01:45 PM

হাতিরঝিলে নাগরিকদের হয়রানির অভিযোগে ৫২ কিশোর আটক।।

হাতিরঝিলে নাগরিকদের হয়রানির অভিযোগে ৫২ কিশোর আটক।।

 

নিউজ ডেস্কঃ রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র হাতিরঝিলে বেড়াতে আসা নাগরিকদের হয়রানির অভিযোগে আরও ৫২ কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ জানুয়ারি) রাতে হাতিরঝিলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

 

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা  জানান, হাতিরঝিলে বেড়া‌তে আসা মানুষ‌কে উত্ত্যক্ত করায় ৫২ কি‌শোর‌কে আটক করে‌ছে হা‌তির‌ঝিল থানা পু‌লিশ। এর আগে মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে হাতিরঝিল এলাকা থেকে একই অভিযোগে ১৬ কিশোরকে আটক করা হয়। পরে প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে কোনো মামলা না পাওয়ায় তাদের বাবা-মার জিম্মায় ছেড়ে দেয় পুলিশ। 

 

পুলিশ জানায়, সম্প্রতি পুলিশ সদর দপ্তরে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স শাখা পরিচালিত ফেসবুক পেজে একজন নাগরিক হাতিরঝিলে বেড়াতে এসে হয়রানির শিকারের বিষয়টি অভিযোগ করেন। তিনি অভিযোগ করেন, হাতিরঝিল এলাকায় অবসরে সময় কাটানোর জন্য আগত বিনোদনপ্রেমীরা কিছু কিশোর কর্তৃক হয়রানির শিকার হচ্ছেন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন