News71.com
 Bangladesh
 28 Jan 21, 01:43 PM
 236           
 0
 28 Jan 21, 01:43 PM

সাংবাদিকদের অগ্রাধিকার ভিত্তিতে পেনশনের আওতায় আনার পরিকল্পনা।। এম.এ. মান্নান

সাংবাদিকদের অগ্রাধিকার ভিত্তিতে পেনশনের আওতায় আনার পরিকল্পনা।। এম.এ. মান্নান

 

নিউজ ডেস্কঃ সাংবাদিকসহ দেশের সব নাগরিককে পেনশনের আওতায় আনার কাজ চলছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম.এ. মান্নান। তিনি বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য পেনশন স্কিমের কাজ চলছে। সাংবাদিকেরা সমাজের অগ্রসর মানুষ। তারা আমাদের ভুলভ্রান্তি ধরিয়ে দেন। তারা সমাজের আয়না। তাদের অগ্রাধিকার ভিত্তিতে পেনশনের আওতায় আনার পরিকল্পনা আমাদের রয়েছে।

 

গতকাল বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) প্রয়াত সদস্যদের স্মরণে আলোচনা সভা, মরণোত্তর সম্মাননা ও সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন