News71.com
 Bangladesh
 28 Jan 21, 01:42 PM
 214           
 0
 28 Jan 21, 01:42 PM

পিরোজপুরে শ্লীলতাহানির চেষ্টাকালে স্কুলছাত্রীর কোপে যুবক আহত।।

পিরোজপুরে শ্লীলতাহানির চেষ্টাকালে স্কুলছাত্রীর কোপে যুবক আহত।।

নিউজ ডেস্কঃ পিরোজপুরের নাজিরপুরে স্কুলছাত্রীর শ্লীলতাহানি করতে গিয়ে ভুক্তভোগী ছাত্রীর কোপে মো. সিরাজুল ইসলাম (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। আহত ওই যুবক উপজেলার সদর ইউনিয়নের সাতকাছিমা গ্রামের আশ্রাফ আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৭ জানুয়ারি) রাতে।

 

স্থানীয়রা জানান, রাত পৌনে ৮টার দিকে ওই ছাত্রী তাদের বাড়ির দোতালায় বসে বই পড়ছিল। এসময় ওই যুবক তাদের ঘরে ঢুকে তার শ্লীলতাহানির চেষ্টা করে। ঘটনার সময় চিৎকার করলেও তাকে ছাড়েনি যুবক। এসময় নিজেকে রক্ষা করতে দা দিয়ে যুবকের মাথায় কোপ দিয়ে নিজেকে শ্লীলতাহানি থেকে রক্ষা করে মেয়েটি। 

 

পরে ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ওই যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক  মো. মোস্তফা কায়সার  জানান, যুবকের মাথায় ধারালো কিছুর আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় ৫টি সেলাই দেওয়া হয়েছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন