News71.com
 Bangladesh
 28 Jan 21, 01:36 PM
 203           
 0
 28 Jan 21, 01:36 PM

দুর্নীতিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১২তম।।

দুর্নীতিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১২তম।।

 

নিউজ ডেস্কঃ বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় সর্বনিন্ম দিক থেকে বাংলাদেশের অবস্থান ১২তম। ২০১৯ সালের তুলনায় দুর্নীতিতে দুই ধাপ নিচে নেমেছে বাংলাদেশ। আগের বছর অবস্থান ছিল ১৪তম। 

 

দুর্নীতির ধারণা সূচকে (করাপশন পারসেপশন ইনডেক্স-সিপিআই ২০২০) বাংলাদেশের স্কোর ২৬। যা গত বছরও একই ছিল। দুর্নীতির তালিকায় সর্বোচ্চ থেকে গণনা করলে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৬তম। প্রতি বছর বিশ্বজুড়ে দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করে থাকে বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। এরই ধারাবাহিকতায় এ বছরও প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। এ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।  বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) অনলাইনে আয়োজিত অনুষ্ঠানে ২০২০ সালের সূচক প্রকাশ করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন