News71.com
 Bangladesh
 28 Jan 21, 01:34 PM
 198           
 0
 28 Jan 21, 01:34 PM

কুয়েতের আদালতে এমপি পাপুলের মামলার রায় আজ।।

কুয়েতের আদালতে এমপি পাপুলের মামলার রায় আজ।।

 

নিউজ ডেস্কঃ অর্থ ও মানবপাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের মামলায় রায়ের জন্য আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ধার্য করেছেন কুয়েতের একটি আদালত। বর্তমানে তিনি ওই দেশের কারাগারে রয়েছেন।  

 

গত ৬ জুন কুয়েতের মুশরিফ এলাকা থেকে মানবপাচার, ভিসা জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে পাপুলকে গ্রেফতার করে কুয়েতের পুলিশ। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে উঠে আসে কীভাবে বাংলাদেশের ওই সংসদ সদস্য মানুষকে প্রতারিত করে সম্পদের পাহাড় গড়েছেন এবং এই কাজে তাকে কুয়েতের প্রভাবশালী সরকারি কর্মকর্তারা ঘুষ, উপহার ও অন্যান্য সুযোগের বিনিময়ে সহায়তা করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন