News71.com
 Bangladesh
 28 Jan 21, 12:05 AM
 218           
 0
 28 Jan 21, 12:05 AM

ভ্যাকসিন নিয়ে বিদ্রুপকারীদেরও টিকা দেওয়া হবে।। স্বাস্থ্যমন্ত্রী

ভ্যাকসিন নিয়ে বিদ্রুপকারীদেরও টিকা দেওয়া হবে।। স্বাস্থ্যমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যারা ভ্যাকসিন নিয়ে বিদ্রুপ করেছে, তাদেরকেও ভ্যাকসিন দেওয়া হবে। আমরা চাই, তারা বেঁচে থাকুক, বেঁচে থেকে সরকারের সমালোচনা ও বিদ্রুপ করুক। আজ বুধবার বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোভিড-১৯ টিকা দেওয়া কার্যক্রম পরিদর্শন শেষে একথা বলেন তিনি।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা আগে ভ্যাকসিন নিয়ে নিলে মানুষ বলবে, আমরা তাদেরকে দিলাম না। আমরা আগে তাদের দেই। তারপর সবার দেওয়া শেষ হলে আমরা নেবো। তিনি বলেন, পৃথিবীতে যতগুলো ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, ভারতের এই ভ্যাকসিন সবচেয়ে ভালো, এটা প্রমাণিত হয়েছে। এটার পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন