News71.com
 Bangladesh
 28 Jan 21, 12:03 AM
 211           
 0
 28 Jan 21, 12:03 AM

৪৩তম বিসিএসের আবেদন ৩১ মার্চ পর্যন্ত।। প্রিলি ৬ আগস্ট

৪৩তম বিসিএসের আবেদন ৩১ মার্চ পর্যন্ত।। প্রিলি ৬ আগস্ট

 

নিউজ ডেস্কঃ ৪৩তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। সেইসঙ্গে পেছানো হয়েছে প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ। আজ বুধবার পিএসসির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। 

 

পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘৪৩তম বিসিএসের আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী ৩১ জানুয়ারি আবেদন কার্যক্রম শেষ হওয়ার কথা থাকলেও সেটি পরবর্তী দুই মাস বাড়ানো হয়েছে। ইউজিসির পাঠানো আবেদনকে গুরুত্ব দিয়ে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ পিএসসির চেয়ারম্যান বলেন, ‘আবেদন প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য সময় পিছিয়ে দেয়া হয়েছে। এটি আগামী ৬ আগস্ট নেয়ার সিদ্ধান্ত হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলেও এ সময়ে প্রিলিমিনারি পরীক্ষা শুরু করা হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন