News71.com
 Bangladesh
 28 Jan 21, 12:03 AM
 218           
 0
 28 Jan 21, 12:03 AM

বিএনপির নির্বাচন বানচালের অপপ্রয়াস ভণ্ডুল করে চসিকে শান্তিপূর্ণ নির্বাচন।। কাদের

বিএনপির নির্বাচন বানচালের অপপ্রয়াস ভণ্ডুল করে চসিকে শান্তিপূর্ণ নির্বাচন।। কাদের

 

নিউজ ডেস্কঃ বিএনপির নির্বাচন বানচালের অপপ্রয়াস ভণ্ডুল করে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নিজেদের সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর ইভিএম মেশিন ভাঙা ও কেন্দ্র দখলসহ সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে সহিংসতার পথ বেছে নিয়েছে বিএনপি। যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে। বরাবরের মতো বিএনপি ভোটের মাঠে অংশ না নিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার পরিস্থিতি সৃষ্টি করে তার দায়ভার আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর চাপানোর চেষ্টা করছে। 

 

বুধবার (২৭ জানুয়ারি) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে চট্টগ্রাম সিটি নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারিজনিত শঙ্কা কাটিয়ে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক। নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা না করায় এবং গণপরিবহন বন্ধ ছিল বিধায় ভোটার উপস্থিতি প্রত্যাশার চেয়ে কিছুটা কম হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন