
নিউজ ডেস্কঃ বাংলাদেশ-জাপান সম্পর্ক অনেক সুদৃঢ় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, স্বাধীনতার সময় থেকেই বাংলাদেশের পাশে রয়েছে জাপান। আজ বুধবার ফরেন সার্ভিস একাডেমীতে এক প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে বঙ্গবন্ধুর ওপর নির্মিত জাপানি প্রামাণ্য চিত্র প্রদর্শন হয়।
বুধবার ফরেন সার্ভিস একাডেমির মাল্টিপারপাস হলে এ প্রদর্শনীর আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বেঙ্গল নো চিচি লামা (বাংলাদেশের জনক) শিরোনামে বঙ্গবন্ধুর ওপর নির্মিত প্রামাণ্য চিত্রটি পরিচালনা করেছেন ওশিমা নাগাসি নামে একজন জাপানি চলচ্চিত্র পরিচালক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।