
নিউজ ডেস্কঃ প্রেম করে বিয়ে করেছিলেন ছাত্রলীগ নেতা রেদোয়ান হুদা আজাদ। কিন্তু তার সাথে প্রেমের পূর্বে আরো একজনের সাথে প্রেম ছিল নববধূর। আনুষ্ঠানিকভাবে বউ তুলে আনতে গিয়ে সাবেক প্রেমিকের হামলায় বর, বরের মা, মামা ও চাচা আহত হয়েছেন।
বুধবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ সদরের ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের মোদারপুর এলাকায় এমন ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় জড়িত দুই যুবককে আটক করেছে পুলিশ।