News71.com
 Bangladesh
 26 Jan 21, 07:36 PM
 291           
 0
 26 Jan 21, 07:36 PM

মজুত প্রবণতার কারণে চালের অস্বাভাবিক দাম॥ বিএআরসি

মজুত প্রবণতার কারণে চালের অস্বাভাবিক দাম॥ বিএআরসি

নিউজ ডেস্কঃ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) বলছে, মজুত প্রবণতার কারণে এ বছর চালের অস্বাভাবিক দাম বেড়েছে। করোনায় খাদ্য ঘাটতির শঙ্কায় ব্যবসায়ী ও মিল মালিকরা প্রচুর চাল মজুত করেছিলেন। এ বিষয়ে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) বাজারে বেড়ে যাওয়া চাল, আলু ও পেঁয়াজের মূল্যবৃদ্ধির কারণ উদঘাটনের জন্য মাঠ পর্যায়ের গবেষণার ফলাফলে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। বিএআরসি’র অডিটোরিয়ামে কর্মশালায় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

গবেষণার ফলাফলে বলা হয়, পেঁয়াজের দাম বেড়েছে একই ধরনের ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে। এছাড়া ভারতের পেঁয়াজের আমদানি নির্ভরতা, সরকারের বাজার নিয়ন্ত্রণের কম সক্ষমতার কারণ ছিল দাম বাড়ার পেছনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন