News71.com
 Bangladesh
 26 Jan 21, 07:35 PM
 287           
 0
 26 Jan 21, 07:35 PM

দেশে প্রায় ৫ লাখ গাড়ি ফিটনেস বিহীন ॥ সড়ক পরিবহনমন্ত্রী

দেশে প্রায় ৫ লাখ গাড়ি ফিটনেস বিহীন ॥ সড়ক পরিবহনমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশে ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ফিটনেস বিহীন গাড়ির সংখ্যা চার লাখ ৮১ হাজার ২৯টি। এ অবস্থায় মালিকদের এসএমএসের মাধ্যমে ফিটনেস করার ওপর জোর দেয়া, সার্কেল অফিস থেকে নবায়ন ব্যবস্থার পাশাপাশি ফিটনেস বিহীন গাড়ি চালালে অর্থদণ্ড, কারাদণ্ড ও ডাম্পিংসহ নানামুখী ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সকালে জাতীয় সংসদে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এটি প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন