News71.com
 Bangladesh
 21 Dec 20, 11:42 PM
 211           
 0
 21 Dec 20, 11:42 PM

আদালতের নির্দেশনা।।গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ ইটভাটা

আদালতের নির্দেশনা।।গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ ইটভাটা

নিউজ ডেস্কঃ সাতদিনের মধ্যে চট্টগ্রামের সব অবৈধ ইটভাটা বন্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশের পর অবৈধ ইটভাটা বন্ধে অভিযান শুরু হয়েছে। অবৈধ ইটভাটাগুলো উচ্ছেদ করে গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন। জেলা প্রশাসন, পরিবেশ অধিদফতর, পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), ফায়ার সার্ভিসের সমন্বয়ে সোমবার (২১ ডিসেম্বর) সকাল থেকে লোহাগাড়া উপজেলায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়। সোমবার বিকেল পর্যন্ত লোহাগাড়া উপজেলার পশ্চিম কলাউজান, চুনতি ও আমিরাবাদ এলাকার মোট চারটি ইটভাটা উচ্ছেদ করে গুঁড়িয়ে দেওয়া হয়। গুঁড়িয়ে দেওয়া ইটভাটাগুলো হলো- আমিরাবাদের বিএবি ব্রিকস, পশ্চিম কলাউজানের কেবিকে ব্রিকস ও পিএসবি ব্রিকস ও চুনতি এলাকার সিবিএম ব্রিকস। অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত লোহাগাড়া উপজেলার পশ্চিম কলাউজান, চুনতি ও আমিরাবাদ এলাকার মোট চারটি ইটভাটা উচ্ছেদ করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এসব ইটভাটার কোনো পরিবেশ ছাড়পত্র নেই, লাইসেন্স নেই। তাছাড়া কৃষি জমির উপর গড়ে উঠেছিল এসব ইটভাটা।  নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ইটভাটাগুলোতে কৃষি জমি ও পাহাড়ি জমি কেটে মাটি নিয়ে ইট তৈরি করা হচ্ছিল। আশেপাশে শিক্ষাপ্রতিষ্ঠান, বসতঘর, মসজিদ ও মাদ্রাসা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন