News71.com
 Bangladesh
 20 Dec 20, 10:38 AM
 215           
 0
 20 Dec 20, 10:38 AM

নরসিংদীতে রেললাইনে বসে গান শোনার সময় ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু।।

নরসিংদীতে রেললাইনে বসে গান শোনার সময় ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু।।

নিউজ ডেস্কঃ নরসিংদীর রেলওয়ে স্টেশনে রেললাইনে বসে ইয়ার ফোনে গান শোনার সময় জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দ্বীন ইসলাম (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় স্টেশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত দ্বীন ইসলাম নরসিংদী শহরের নওয়াববাড়ি এলাকার মিজানুর রহমানের ছেলে। সে ভ্রাম্যমাণ দোকান নিয়ে শহরের বিভিন্ন এলাকায় ফুচকা-চটপটি বিক্রি করতো। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। সন্ধ্যায় ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় রেললাইনে বসে ইয়ারফোনে গান শুনতে থাকা ওই কিশোর ট্রেন এর নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রেলওয়ে ফাঁড়ির পুলিশ এসে লাশ উদ্ধার করে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. শাহ আলম বলেন, দুর্ঘটনার সময় ওই কিশোর রেললাইনে একা বসা ছিল। নিহতের পরিবারের সদস্যদের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই ওই কিশোরের লাশ হস্তান্তর করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন