News71.com
 Bangladesh
 18 Dec 20, 10:37 AM
 227           
 0
 18 Dec 20, 10:37 AM

এনায়েতপুরে সংঘর্ষ থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু।।

এনায়েতপুরে সংঘর্ষ থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু।।

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের এনায়েতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে হাজী আহসান আলী (৫৯) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এদিকে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। বুধবার (১৬ ডিসেম্বর) রাতে চৌহালী উপজেলার এনায়েতপুর থানার সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে।বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গোপালপুর গ্রামের বক্কার প্রামানিকের সঙ্গে তার ভাই আমোদ আলী প্রামানিকের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে বেশ কয়েকবার সালিশ বৈঠকও হয়েছে। বুধবার সন্ধ্যায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় হাজী আহসান আলী সংঘর্ষ থামাতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের ছেলে হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন