
নিউজ ডেস্কঃ শেরপুরের শ্রীবরদীতে ১ হাজার ৪০৫ পিচ ইয়াবা ও দুই কেজি গাঁজাসহ আপন দুই ভাই সাইফুল ইসলাম ওরফে আলেক (২২) ও আলামিনকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। তারা উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের কুমারগাতী এলাকার আবুল কালামের ছেলে।
শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ ওই দুই অভিযুক্তের বাড়িতে অভিযান পরিচালনা করে এসব উদ্ধার করেন। শনিবার দুপুরে থানা চত্বরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন শ্রীবরদী থানা পুলিশ। এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ি সার্কেল) জাহাঙ্গীর আলম, ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার।