News71.com
 Bangladesh
 15 Aug 20, 08:05 PM
 263           
 0
 15 Aug 20, 08:05 PM

মাদারীপুরে একটি মন্দিরের দানবাক্স ভেঙে ৮০ হাজার টাকা চুরি॥

মাদারীপুরে একটি মন্দিরের দানবাক্স ভেঙে ৮০ হাজার টাকা চুরি॥

নিউজ ডেস্কঃ মাদারীপুরে শত বছরের পুরনো রাধা গোবিন্দ মন্দিরের তিনটি দানবাক্স ভেঙে ৮০ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ আগস্ট) ভোররাতে শহরের পুরানবাজারের ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে এ ঘটনা ঘটে।পুলিশ ও মন্দির কমিটি জানান, শত বছরের পুরনো ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে প্রতিদিনের মতো পূজাঅর্চনা শেষে রাতে মন্দিরের দ্বিতীয় তলায় ঘুমাতে যান পুরোহিত পরেশ অধিকারী ও তার পরিবারের সদস্যরা। সকালে ঘুম থেকে উঠে ঘরের দরজা খুলতে গেলে দেখে দরজা বাহির থেকে আটকানো, বিষয়টি বুঝতে পেরে মন্দির কমিটির সদস্যদের মোবাইলে জানানো হয়। পরে কমিটির লোকজন পুরোহিতকে বাইরে নিয়ে এসে মন্দিরের তিনটি দানবাক্সের তালাভাঙা দেখতে পান। রাতে কোন এক সময় দুর্বৃত্তরা দানবাক্স ভেঙে প্রায় ৮০ হাজার টাকা নিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর মডেল থানা পুলিশ।মন্দিরের পুরোহিত পরেশ অধিকারী জানান, চোরের দল কৌশল খাটিয়ে দীর্ঘ সময় নিয়ে এ ঘটনা ঘটিয়েছে। বাইরে থেকে দরজার ছিটকিনি লাগিয়ে দেয় তারা। পরে জানতে পারি তিনটি দানবাক্স ভেঙে ৮০ হাজার টাকা নিয়ে গেছে।মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে একটি লোহার শাবল ও প্লাস উদ্ধার করা হয়েছে। মন্দির কমিটি লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন