News71.com
 Bangladesh
 28 Jul 20, 06:20 PM
 215           
 0
 28 Jul 20, 06:20 PM

করোনা ভাইরাসে আক্রান্ত হলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক॥

করোনা ভাইরাসে আক্রান্ত হলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক॥

নিউজ ডেস্কঃ করোনায় আক্রান্ত হলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনি। মঙ্গলবার (২৮ জুলাই) টাঙ্গাইলে ৫২ জনের শরীরের করোনাভাইরাসের সংক্রমণ (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো দেড় হাজার।সিভিল সার্জন কার্যালয় জানানো হয়েছে, জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮ এপ্রিল। সে মাসে আক্রান্ত হয় আরো ২৪ জন। জেলায় মে মাসে অর্থাৎ রোজার ঈদের আগের দিন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৯৬। কিন্তু পরবর্তী এক সপ্তাহে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৬৫ জনে। গত ৩০ জুন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৬১২ জন। জুলাই মাসের ২৮ দিনেই নতুন ৯০৩ জন আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫১৫ জন।

 

 

যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে সদর উপজেলায় ৫৩৯ জন, মির্জাপুরে ৩৬৬, নাগরপুরে ৫২, দেলদুয়ারে ৬৪, সখীপুরে ৬৫, বাসাইলে ৪১, কালিহাতীতে ৭৭, ঘাটাইলে ৫৩, মধুপুরে ১০২, ভূঞাপুরে ৬১, গোপালপুরে ৫৫ ও ধনবাড়ীতে ৪০ জন।আজ নতুন শনাক্তের মধ্যে জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়ার করোনা পজিটিভ এসেছে।জেলায় সুস্থ হয়েছেন ৮৫৩ জন, চিকিৎসাধীন আছেন ৬৩৭ জন এবং এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২৫ জন। স্বাস্থ্য বিভাগের একটি সুতর জানিয়েছে যে, সদর উপজেলায় আক্রান্ত ৫৩৯ জনের অধিকাংশই পৌর্ব এলাকার। এছাড়াও জেলা শহরে গত এক সপ্তাহে আক্রান্তের মধ্যে রয়েছেন সাংসদ, চিকিৎসক, পুলিশ, প্রশাসনিক কর্মকর্তাসহ সমাজের বিভিন্ন স্তরের লোকজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন